ফেইসবুক মার্কেটিং - কোর্স রিভিউ
July 11, 2022
ফেইসবুক মার্কেটিং মূলত একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স । যেখানে ফেইসবুক গ্রুপ এবং পেইজ এর মার্কেটিং সম্পৃক্ত বিষয়বস্তু আলোচনা করা হয়েছে । মূলত কোর্সটি তাদের জন্য যাদের বর্তমান একটি পেইজ রয়েছে কিংবা যারা ভবিষ্যতে পেইজ খুলতে আগ্রহী । ৩৬ টা বিডিও ৩৬ টা কুইজ ৩৬ টা নোট এর সমন্বয়ে কোর্সটি সাজানো হয়েছে । যেখানে রয়েছে ফেইসবুক মার্কেটিং সম্পর্কিত টিপস, অভিজ্ঞদের অভিজ্ঞতা, পেইড মার্কেটিং ইত্যাদি । কোর্সটির হোস্ট হিসাবে রয়েছে আয়মান সাদিক এবং সাদমান সাদিক ।
কি কি শিখতে পারবো কোর্সটি করে ?
কোর্সের শুরুতে একটি পেইজ কিংবা গ্রুপকে পরিচিত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে । তাছাড়া ফেইসবুক মার্কেটিং সম্পর্কে বিভিন্ন টিপস নিয়ে বিডিও রয়েছে । একটি পেইজ চালাতে গিয়ে কি কি ভুল করে থাকেন এবং তা থেকে বাঁচার উপায় কি সেই বিষয়টাও এই কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে ।
পরের স্তরে রয়েছে বিস্তারিত । যেখানে 10MS এর মার্কেটিং অভিজ্ঞ লোক এর সাথে সম্মিলিতভাবে কিভাবে বিভিন্ন ধরনের এড ক্যাম্পেইন পরিকল্পনা করতে হয় এবং এড রান করাতে হয় সেগুলো হাতে কলমে উপস্থাপন করা হয়েছে
সর্বশেষে রয়েছে অভিজ্ঞতা অধ্যায় । যেখানে বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ লোকদের অভিজ্ঞতা শেয়ার করা রয়েছে । তারা কিভাবে এড ক্যাম্পেইন পরিচালনা করেন, কিভাবে তারা ক্রেতার সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করতে হয় সেসব বিষয়বস্তু নিয়ে । তাছাড়া তাদের শুরুর সময় কি কি বাধার সম্মুখীন হয়েছে এবং নতুনরা কিভাবে সেগুলোকে অতিক্রম করতে পারবে সে সম্পর্কে ধারনা দেওয়া আছে ।
এছাড়াও পুরো কোর্সে রয়েছে ৩৬ টা কুইজ এবং ৩৬ টা নোট । যেগুলো দ্বারা যে কেউ নিজের বোধগম্যতা সহজেই যাচাই করতে পারবে ।
কাদের জন্য এই কোর্স?
অভিজ্ঞতার জন্য যে কেউ কোর্সটি করতে পারেন । কারন সবগুলো বিষয়ে সহজ ভাবেই উপস্থাপিত রয়েছে । তারপরও যাদের বর্তমানে কোনো পেইজ/গ্রুপ রয়েছে যেখানে কনটেন্ট আপলোড করা হয় সেই সকল পেইজকে পরিচিত করার কিংবা যারা ভাবছেন ফেইসবুকের মাধ্যমে ব্যবসা কিংবা কনটেন্ট ক্রিয়েট করবেন । নিজেদের পারসোনাল ব্র্যান্ডিং করতে চান তারাও কোর্সটি হতে উপকৃত হতে পারবেন ।
তাছাড়া ডিজিটাল মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চান তারাও এই কোর্সটি করে নিজের দক্ষতাকে এক ধাপ উন্নত করতে পারবেন ।
কাদের ক্রয় করা উচিত নয়?
কোর্স এর বিডিও গুলো দেখলেন এর মানে এই নয় আপনি সফলতা অর্জন করেছেন । বিডিও গুলোর ফলে নতুন নতুন টিপস সম্পর্কে ধারনা পাবেন । যেগুলো আপনি আপনার পেইজে প্রয়োগ করে বাস্তব ধারনা অর্জন করতে পারবেন । তাছাড়া প্রয়োগ করার পর বিচ্যুতি উদঘাটন হবে এবং সেগুলোর সমাধানের উপায় বের করবেন । এভাবেই কাজগুলো চক্রাকারে সম্পাদিত হবে এবং দিনকে দিন ফেইসবুক মার্কেটিং এ আপনি একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠবেন । সফলতা যেহেতু সহজ বিষয় নয় সেহেতু কোর্স করে সফল হবেন এই ধারনা যত দ্রুত সম্ভব মন হতে মুছে ফেলুন ।
তাছাড়া ফেইসবুক মার্কেটিং এর অনেক বিষয়বস্তু ইন্টারনেটের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । যেগুলো থেকে একই শিক্ষা অর্জন করতে পারবেন । তবে এই কোর্সে সেগুলোর একত্রকরন করে নিজেদের দেশের আলোকে বানানো হয়েছে ।
সর্বশেষ
কোর্স ক্রয় করার আগে কোর্স সম্পর্কে আরো বিশদভাবে জেনে নিন । যাতে প্রতারিত হওয়ার সুযোগ না থাকে । এবং কোর্স করে আপনি সন্তুষ্ট থাকতে পারেন । কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ।
