ঈমান হারার কারনগুলো নিয়ে লেখা যে বই

 

বুক রিভিউ

📙বইঃ ঈমান হারানোর ভয়াবহ কারন


বর্তমান সমাজ পাপে জর্জরিত । দেখা যাচ্ছে অনেক ভালো লোক মুমিন বান্দা খারাপের দিকে চলে যাচ্ছে । যার ফলে সমাজ পাপে দূষিত হচ্ছে । একজন মানুষ হিসাবে এইসব কাজ না করা ফরজ । 

রফিকুল ইসলাম বিন সাঈদের লেখা এই ছোট্ট বইতে রয়েছে একজন বান্দার ঈমান হারানো কিছু ভয়বহ কারন । যেগুলোর ফাঁদে কোনো মানুষ পরে গেলে জাহান্নাম তার নিশ্চিত । লেখক এই বইয়েতে এমন কিছু ভয়াবহ কারন উল্লেখ করেছেন যেগুলো থেকে যেইকোনো উপায়ে আমাদের বেঁচে থাকতে হবে । একজন  জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য হলেও এই কাজ গুলো থেকে বেঁচে থাকতে হবে । যদি সকল মানুষ তার দেখানো এই কারন গুলো থেকে বেঁচে থাকতে পারে তাহলে এই পাপিষ্ঠ সমাজ আবার শান্তিতে ভরে উঠবে । সমাজ থেকে ধীরে ধীরে পাপ কামন শব্দের প্রচলন হবে না । এমন অনেক বাস্তবিক উদহারন রয়েছে যে, একজন মুমিন বান্দা খারাপের দিকে চলে যেতে । আমরা অনেকেই আছি যারা ছোট ছোট গুনাহকে গুনাহ মনে করি না । ফলস্বরূপ কিছু দিন পর দেখা যায়, আমরা সেই অন্ধকার দুনিয়াতে হারিয়ে গিয়েছি । আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া ক্ষনস্থায়ী । আর এই ক্ষনস্থায়ী জীবনের জন্য যাতে আমরা দীর্ঘকালীন পরকালকে ভুলে না যাই । একজন মুসলিম হিসাবে আপনাকে এই বইটি পড়ে দেখতে হবে । কারন যেই কোনো সময় আপনি ছোটকে ছোট গুনাহ ভেবে গুরুত্ব না দিয়ে অবহেলা করতে পারেন । ফলপ্রসূতে আপনি আপনার ঈমান হারাতে পারেন । 

লেখক খুব সুন্দর ভাবে বইতে তুলে ধরেছেন ঈমান হারানোর কিছু ভয়াবহ কারন । যেগুলো থেকে বেঁচে থাকা একজন মুসলিমের কর্তব্য । সর্বশেষ তাদের প্রতি শ্রদ্ধা রইল যারা  এই সকল ভয়াবহ গুনাহ থেকে নিজেদের বিরত রেখেছেন । আল্লাহ কাছে দোয়া রইল যাতে তিনি আমাদের এই সকল গুনাহ থেকে আমাদের দূরে রাখেন । আল্লাহ হাফেজ🙂